শীতের বিকেল জমে উঠুক স্টিম কাবাবে - The News Lion

শীতের বিকেল জমে উঠুক স্টিম কাবাবে





উপকরণ :


১. মুরগি কিংবা খাসির কিমা ৪০০ গ্রাম, 

২. আদা বাটা এক টেবিল চামচ, 

৩. রসুন বাটা এক টেবিল চামচ,

৪. পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ, 

৫. কাঁচালঙ্কা বাটা আধ টেবিল চামচ, 

৬. টক দই এক টেবিল চামচ, 

৭. ধনেপাতা কুঁচি আধ টেবিল চামচ, 

৮. জিরে গুঁড়ো আধ চা চামচ,  

৯. লঙ্কার গুঁড়ো এক চা চামচ, 

১০. গোলমরিচের গুঁড়ো এক টেবিল চামচ, 

১১. পেঁয়াজ কুঁচি আধ কাপ, 

১২. দুধে ভেজানো পাউরুটি এক টুকরা, 

১৩. তেল তিন টেবিল চামচ, 

১৪. লবণ স্বাদমতো।


প্রণালি :

প্রথমে একটি ব্লেন্ডারে মাংসের কিমা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুঁচি, টক দই, কাঁচালঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, পাউরুটি ও জিরে গুঁড়ো নিয়ে ভালো করে ব্লেন্ড করুন। বেশি পাতলা করে ব্লেন্ড করবেন না। আর পুরোপুরি মিহি করারও প্রয়োজন নেই। এবার একটি বাটিতে নিয়ে এর মধ্যে লবণ, ধনেপাতা কুঁচি ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেশান। 


 এখন কাবাবের মতো ছোট ছোট বল তৈরি করে নিন। এবার একটি প্যানে তেল দিয়ে কাবাবগুলো হালকা ভেজে নিন। এখন একটি স্টিম মেশিনে কাবাবগুলো নিয়ে অন্তত ১৫ মিনিট স্টিম দিন। ব্যস, খুব সহজেই তৈরি হয়ে গেলে স্টিম কাবাব। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.